দিনাজপুরের নবাবগঞ্জে পুকুর খননের সময় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার হয়েছে। কষ্টিপাথরটির ওজন প্রায় সাড়ে ৯ কেজি। নবাবগঞ্জ থানা পুলিশ জানায়, গত বুধবার বিকেলে উপজেলার কুশদহ ইউপির দেবীপুর কচুয়া গ্রামের পূর্ব পাশে ডুমুর দাঙ্গা পুকুর খননের সময় মূর্তিটি উদ্ধার হয়।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে ওই এলাকার আব্দুল আউয়ালের পুকুর খনন করছিলেন শ্রমিকরা। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি কালোরঙের কষ্টি পাথরের খোদাই করা মূর্তি দেখতে পান তারা। বিষয়টি শ্রমিকরা পুকুরের মালিককে জানালে তিনি নবাবগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে।
নবাবগঞ্জ থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, পুলিশ সন্ধ্যার আগে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে। উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় সাড়ে ৯ কেজি। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। জব্দকৃত কষ্টিপাথরের মূর্তিটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আনন্দবাজার/শহক









