বাগেরহাটের চিতলমারীতে গত তিন দিন বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষিকাসহ ১৪ ছাত্রী মাস হিস্টরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ায় ওই বিদ্যালয়টি দুই দিনের জন্য ক্লাস বন্ধ করার ঘোষণা দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনায় অভিভাবক ও ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২ শিক্ষিকাসহ একের পর এক ৯ ছাত্রী অজ্ঞান হলে তাদেরকে দ্রুত চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এছাড়া মঙ্গলবার একই বিদ্যালয়ের ৫ ছাত্রী ক্লাস চলাকালিন সময় অজ্ঞান হয়ে পড়ে। এসময় শিক্ষকরা তাদরক উদ্ধার কর উপজলোস্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করেন। এঘটনায় উপজলাব্যাপী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি মিস্ত্রী জানান, ক্লাস চলাকালিন সময় ৩দিন শিক্ষিকাসহ ১৪ ছাত্রী একের পর এক অসুস্থ হতে থাকে। এসময় বিদ্যালয়ের শিক্ষকরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ পরিস্থিতি সামাল দিতে না পেরে অসুস্থ্য ছাত্রীদের সংখ্যা বাড়তে থাকলে তাদেরকে চিকিৎসার জন্য উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর ফলে ২ দিনের জন্য স্কুলের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন্নেসা বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে একটি মিটিংয় বসে হাসপাতালের স্বাস্থ্য ও প. প. কর্মর্কর্তার কাছে শুনেছেন।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মামুন হাসান জানান, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা হিস্টরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসলে তাদের দ্রুত চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে। চিকিৎসা নিলে সকলেই সুস্থ্য হয় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। তবে এতে ভয়ের কিছু নাই।









