বৈশ্বিক মহামারী করোনাভাইরাস কারণে ৯০০০ জন কর্মীকে চাকরিচ্যুত করছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এমিরেটস। এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক। তবে করোনাভােইরাসের সঙ্কটের আগে এমিরেটসের ৬০ হাজার জন কর্মী ছিল।
টিম ক্লার্ক জানিয়েছেন, এরইমধ্যে সংস্থাটি দশভাগ কর্মী ছাঁটাই করা হয়েছে। এখন সম্ভবত আরও কিছু কর্মীকে ছাড়িয়ে দেওয়া হবে। মূলত মোট চাকরিচ্যুত কর্মীর সংখ্যা দাঁড়াতে হবে ১৫ ভাগ।
করোনাভাইরাসের প্রভাবে সারা বিশ্বের বিমান যোগাযোগ শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। করোনা সংক্রমণ রোধে বিশ্বের অধিকাংশ দেশেই তাদের বিমান যোগাযোগ সীমিত আকারে রেখেছে। সূত্র: বিবিসি
আনন্দবাজার/এম.কে








