প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কেক কাটা, আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছেন দলীয় নেতাকর্মীরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
জামালপুর প্রতিনিধি : জামালপুরে আনন্দ উৎসব, র্যালি ও কেককেটে শেখ হাসিনার জন্মদিন পালন করেছে জেলা ছাত্রলীগ। সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজে এ আনন্দ উৎসবের আয়োজন করা হয়। জেলা ছাত্রলীগের
সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির নেতৃত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরের পার্বতীপুরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন পালিত হয়েছে। বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন পার্বতীপুর উপজেলা আ. লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক। এসময় দলীয় মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে পুষ্পমাল্য অর্পণ এবং বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, আব্দুল হান্নান সরকার, আহসান আজিজার সরদার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমখ।
ব্যুরো প্রধান, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদের সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি। আলোচনা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাফি উদ্দিন মোড়ল, সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল প্রমুখ।
মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল। সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামানিক। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মির্জা মাহবুব বেগ বাচ্চু, আবুল কালাম অজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারে কেককাটা, হুইল চেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা আ. লীগের সভাপতি, সংসদ সদস্য নেছার আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান মিছবাহুর রহমান প্রমুখ।
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে। সকালে উপজেলার আমডাঙ্গা গ্রামে আশ্রয়ণ প্রকল্প-২ এর বাসিন্দাদের উদ্যোগে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকল্পের বাসিন্দা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল।
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের উদ্যোগে বিশেষ মোনাজাত, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসাব হাবীব চৌধুরী লীল মিয়া, পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন। এসময় কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন সভাপতিত্ব করেন।
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে জন্মদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শাহ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার, প্রকৌশলী তুহিন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র্যালি বের করা হয়। পরে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, সহ-সভপতি সৈয়দ নাসির উদ্দিন।
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও দুঃস্থ অসহায় এতিমদের মাঝে নতুন কাপড় বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে স্থানীয় সংসদ সদস্য মুরাদ হাসান এমপির পক্ষ থেকে অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।









