নুজহাতুল হাচানপৃথিবীর হাজারো কোটি মূহুর্তের মাঝে আমার ক্ষুদ্র বাস। আলোতে আগমন তবুও নিশ্চিত গহীন আঁধারে শেষ হবে নিশ্বাস। এই আলো আঁধারের মাঝে আমার ক্ষুদ্র নাট্যায়ন। কখনো কান্না কখনো হাসির মঞ্চায়ন। অজানা থেকে এসে দেখেছি বিস্ময় ভরা পৃথিবীর রুপ। বিভোরে কেটেছে সময় হঠাৎ সেই অজানা বিদায়ে নিশ্চুপ। এভাবেই চলে যায় হাজারো কোটি আমি অনাগতকাল। আমার শূণ্যস্থানে আসিবে যে শিশু সে ফুটাবে নতুন সকাল। এই আলো আঁধারের রংতুলিতে পৃথিবীর বিবর্ণ চিত্রায়ন। তবুও স্বপ্ন নিয়ে রংতুলির খেলায় মেতে থাকে এ দুই নয়ন। এইতো জীবন।
জীবনমর্ম
প্রকাশ:









