মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বাঘাডাঙ্গা রাস্তার মাঝখানে একটি পল্লীবিদ্যুৎ খুঁটি মানুষের যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ওই রাস্তার হাওলাদার বাড়ি ও মীরবল বাড়ি সংলগ্ন রাস্তায় থাকা বিদ্যুতের খুঁটির কারণে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
এলাকাবাসী জানায়, প্রায় দেড় বছর পূর্বে বাঘাডাঙ্গা কাঁচা রাস্তাটি ইট সলিং করা হয়েছে। বিদ্যুৎ খুঁটি রেখেই রাস্তার কাজ সম্পন্ন করা হয়। এ রাস্তায় যানবাহন চলাচলে বিদ্যুৎ খুঁটি এখন বাঁধা হয়ে দাড়িয়েছে।
ওই এলাকার মো. মফিজ আলী ও দানেশ সিকদার বলেন, প্রায় বছর আগে স্থানীয়ভাবে বালাশুর পল্লী বিদ্যুৎত অফিসে খুঁটিটির বিষয়ে মৌখিকভাবে বলা হয়েছিল।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিক মোল্লা জানান, খুঁটিতে ধাক্কা লেগে যে কোন সময় দুর্ঘটনার শিকার হতে পারে পথচারি। রাস্তায় ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণের জন্য পল্লীবিদ্যুৎ সংশ্লিষ্টগণদের সঙ্গে আলাপ করা হবে।
এ ব্যাপারে জানতে শ্রীনগর উপজেলার রাঢ়িখাল বালাশুর পল্লী বিদ্যুৎ (জোন) কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোন যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ফোন রিসিভ করেননি।









