করোনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ১২০০ পরিবারকে ত্রাণ সহযোগীতা দিয়েছেন এক ব্যক্তি। ত্রাণসামগ্রী দেয়া ওই ব্যাক্তি তার নাম ও পরিচয় গোপন রেখেছেন। করেননি ফটোসেশনও।
সোমবার কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে এই ত্রাণ বিতরণ করা হয়। এসব ত্রাণের মধ্যে ছিল,চাল,ডাল,আলু ইত্যাদী। প্রয়োজনে আরোও পরিবারকে একই ধরনের সহায়তা প্রদান করা হবে বলে জানান ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেয়া সংশ্লিষ্টরা।
এলাকাবাসী জানান, যিনি ১২০০ পরিবারের জন্য ত্রাণ পাঠিয়েছেন, বিতরণকালে তিনি উপস্থিত ছিলেন না। ফটোসেশন করতে দেখা যায়নি কাউকে। এতে করে যারাই ত্রাণ নিতে এসেছে মুহুর্তেই ত্রাণ হাতে পেয়ে গেছে।
স্থানীয় ওয়াসিম সিকদার বলেন, যিনি নাম প্রকাশ না করে হাজারোও পরিবারকে এই কঠিন সময় ত্রাণ সহায়তা দিয়েছে তিনি মাতারবাড়ির স্থানীয় ব্যক্তি। তিনি যেহেতু তার নাম পরিচয় গোপন রাখতে চাইছেন তাই প্রকাশ না করাই উচিত।
ওয়াসিম আরোও বলেন, ওই ব্যক্তি সবসময় এধরনের সাহায্য সহযোগীতা করেন এবং অতি গোপনেই তা করেন। এ কারনে তাকে সবাই ভালো মানুষ এবং দানবীর হিসেবে জানেন।
এদিকে নাম প্রকাশ না করে ত্রাণ দেয়ায় প্রশংসায় ভাঁসছে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি। এ ধরনের মানুষ গুলোর দানই আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, কবুল করেন বলে জানিয়েছেন আলেমসমাজ।
আর সচেতন নাগরীকরা বলছে, সবাই যদি এমন হতো সমাজ ও দেশ বদলে যেতো। তারা সবাইকে অন্তত এই দুর্যোগ মুহুর্তে ক্ষুধার্ত মানুষের সঙ্গে ফটোসেশন না করে ত্রাণ বিতরণ করার অনুরোধ জানান।
আনন্দবাজার/এফআইবি








