টাঙ্গাইলে ত্রাণসামগ্রীর দৃষ্টিনন্দন বিতরণ করে আলোচনায় এসেছেন জেলা প্রশাসন। শনিবার সকালে টাঙ্গাইল কালেক্টোরেট স্কুল মাঠে ৩০০ নির্মাণ শ্রমিকের মাঝে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম। করোনাভাইরাস প্রতিরোধে যথাযথভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রকৃত অসহায় কর্মহীনদের মাঝে এসব ত্রাণসামগ্রী তুলে দেয়া হয়।








