১০ টাকায় চাল বিতরণে প্রকৃত গরিব ও দুঃস্থদের অন্তর্ভুক্ত করে একটি নতুন তালিকা তৈরির নির্দেশ দিয়েছে সরকার। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গত বুধবার (১৩ মে) তার সরকারি বাসভবন থেকে ঢাকা বিভাগের জেলাগুলোর জেলা প্রশাসক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সাথে ভিডিও কনফারেন্সে সরকারি এই নির্দেশনার তথ্য দেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই তালিকায় থাকা সুবিধাভোগীদের নিয়ে অভিযোগ আসাযর ফলে মন্ত্রী অতি দ্রুত তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত গরিব ও দুস্থদের নাম অন্তর্ভুক্ত করে নতুন তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন।
এই তালিকা করতে স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে প্রকৃত গরিব ও দুস্থদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
আনন্দবাজার/তা.তা









