রবিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে শবে মেরাজ বিশেষ তাৎপর্যপূর্ণ। তারা বিশ্বাস করেন, এ রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) উর্দ্ধাকাশে গমন করেন। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজের বিধান হয় শবে মেরাজের রাতে।
জিকির-আসকার, নফল নামাজ, দোয়ার মধ্য দিয়ে শবে মেরাজের রাত অতিবাহিত করেন মুসলিমরা। প্রতি বছর শবে মেরাজ উপলক্ষে মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও দোয়ার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।
এমনকি দেশের প্রতিটি মসজিদে মাগরিবের নামাজের পর থেকে দোয়া ও বিশেষ বয়ানের আয়োজন করা হয়। তবে করোনাভাইরাসের প্রভাবের কারণে এবার ওয়াজ মাহফিল বা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি থাকছে না। ভয়াবহ এই মহামারীর মধ্যে শবে মেরাজের রাতে মুসলমানদের বাসায় থেকে ইবাদত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান সরকার জানান, 'আজ পরিত্র শবে মেরাজে মাগরিবের নামাজের পর ইমাম শুধু মোনাজাত করবেন। বাসায় বসে বাকী এবাদত করার আহ্বান জানানো হচ্ছে।
আনন্দবাজার/এফআইবি








