করোনার সংক্রামণ রোধে জনসমাগম এড়াতে রাজধানীর সবগুলো মসজিদে মাইকিং করেছে মসজিদের ইমামরা। এসময় সবাইকে ঘরে বসেই নামাজ আদায় করার অনুরোধ জানান তারা। রাজধানীর পুরান ঢাকা, যাত্রাবাড়ী, মাতুয়াইল, বাড্ডা, তেজগাঁও, বংশাল, রমনা , মিরপুর এলাকাসহ প্রায় প্রত্যেকটি মসজিদে মােইকিং করে একই ধরনের নির্দেশনা দেওয়া হয়।
সোমবার (৬ এপ্রিল) আসর নামাজের পর থেকে এই মাইকিং শুরু হয়। এসময় বলা হয়, প্রিয় এলাকাবাসী, করোনাভাইরাসের কারণে মসজিদে জনসমাগম এড়াতে আগামী কয়েকদিন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ ঘরে আদায় করুন।
এর আগে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়, ‘ইতিমধ্যে মুসলিম স্কলারদের অভিমতের ভিত্তিতে পবিত্র মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারাসহ বিশ্বের প্রায় সব দেশের মসজিদে মুসল্লিদের আগমন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা এ রোগের সংক্রমণ নিয়ন্ত্রিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয়প্রতিষ্ঠানে সর্বসাধারণের আগমন বন্ধ রাখার নির্দেশ করা হলো।’ এর মধ্যে অন্যতম হচ্ছে- ‘মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে সম্মানিত খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম মিলে পাঁচ ওয়াক্তের নামাজে অনধিক পাঁচজন এবং জুমার জামাতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। জনস্বার্থে এর বাইরে মুসল্লি মসজিদের ভেতরে জামাতে অংশগ্রহণ করতে পারবেন না।’
আনন্দবাজার/ শহক








