চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুরুর দিকে খুব একটা ক্রেতার সমাগম না থাকলেও আস্তে আস্তে বাড়ছে ক্রেতাদের ভীর। বিশেষ করে গৃহস্থালী পণ্যের দোকানে ভীর বেশী। আবার ক্রেতাদের আকর্ষণের জন্য রাখা হয়েছে পণ্যের উপর বিভিন্ন ছাড়।
বাণিজ্য মেলার এসব স্টলগুলোতে একদামের পণ্য যেমন আছে তেমনি ১টি কিনলে ১০টি ফ্রি কিংবা ৫০ শতাংশ পর্যন্ত ছাড়া এমন আকর্ফা্রষণীয় অফার। তবে মেলায় সংসারের নিত্য প্রয়োজনীয় নতুন পণ্য কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা।
এই ব্যাপারে বিক্রেতারা জানান, প্রথম দিকে আবহাওয়ার খারাপ থাকার কারণে মেলায় ক্রেতা কম ছিল। শেষের দিকে ক্রেতার আনাগোনা বেড়েছ। কর্তৃপক্ষ যদি মেলার সময় বাড়াত তাহলে আরও ভালো বেচাকেনা করা যেতো।
আনন্দবাজার/ এইচ.এস.কে








