ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. সর্বশেষ

করোনায় শিক্ষা থেকে বঞ্চিত লালমনিরহাটের চরের শিশুরা

প্রকাশ:৯ জানুয়ারি, ২০২১ সময় ৩:০৩ পিএম

বিস্তারিত

লালমনিরহাটের চরাঞ্চলের শিশুরা সাধারণত শুধু স্কুলেই পড়াশুনার চর্চা করে থাকেন। কিন্তু করোনা মহামারির কারণে বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় গেল নয় মাস ধরে বইয়ের সঙ্গে নেই তাদের কোনো সম্পর্ক। পাঠ্যপুস্তক বইয়ের কোথায়, কী আছে সেটাও জানা নেই তাদের। ফলে ভেস্তে গেছে তাদের সেই চর্চা। পড়াশোনা থেকে পিছিয়ে পড়েছেন চরের শিশুরা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নাহিদ হাসান। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী চরাঞ্চলের কৃষক পরিবারের সদস্য সে। করোনা মহামারির কারণে বিদ্যালয় বন্ধ থাকায় তার সময় কাটছে চরের জমিতে ফসলের খেতে কাজ করে। দিনভর শ্রম দিয়ে বাবা আকরাম হোসেনকে সহযোগিতা করছে ফসল ফলাতে। বাড়ি থেকেও পড়াশুনার নেই কোনো চাপ। একই অবস্থা চতুর্থ শ্রেণির আরেক শিক্ষার্থী রিয়াদ ইসলামের। স্কুল বন্ধ থাকায় বাবা আজিজুলের সাথে চরের জমিতে প্রতিদিন কাজ করতে হয় তাকে। পরিবারের লোকজন অশিক্ষিত হওয়ায় পড়াশোনার কোন চাপ দেয়া হয় না রিয়াদকে।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নাহিদ হাসান ও রিয়াদ ইসলাম জানান, স্কুল অনেক দিন ধরে বন্ধ থাকায় তাদের পড়াশুনা বন্ধ হয়ে গেছে। সকালে একটু খেলতে পারলেও দিনের বেশির ভাগ সময় তাদের বাবার সাথে কাজ করতে হয় জমিতে। পড়াশুনা করতে না পারায় তাদের এখন খুব খারাপ লাগে।

অভিভাবক আকরাম হোসেন, আজিজুল সহ কয়েকজন জানান, তাদের শিশুরা স্কুল-নির্ভর পড়াশোনা করে। স্কুল খোলা থাকলে সেখানে পড়তে যায় আর বাড়িতে এসে স্কুলের পড়া চর্চা করে। কিন্তু করোনা মহামারিতে স্কুল বন্ধ থাকায় শিশুদের পড়াশুনা বন্ধ হয়ে গেছে। প্রাইভেট শিক্ষক বাড়িতে রাখার মত সামর্থ নেই তাদের। তাই অনেক অভিভাবক পড়াশোনা চালু রাখতে বাধ্য হয়ে মাদ্রাসায় ভর্তি করেচ্ছেন শিশুদের। কেউ বা আবার সাথে নিয়ে যাচ্ছেন সহযোগিতার জন্য জমিতে। তবে শিক্ষায় পিছিয়ে পড়া শিশুদের এ ক্ষতি কি ভাবে পুষিয়ে নেওয়া হবে তা নিয়ে চিন্তায় আছেন চরের অভিভাবকরা।

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী জানান, নদী বিস্তৃত এলাকার যে সকল চরের শিশুরা সংসদ টিভি ও বেতারের ক্লাস থেকে বঞ্চিত হয়েছেন স্কুল খোলার পর নতুন বই পেলেও পূর্বের শ্রেণির বই সংরক্ষনে রাখতে বলা হয়েছে শিক্ষার্থীদের। আর শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে নতুন বইয়ের ক্লাস নেয়ার পাশাপাশি পরিকল্পনা অনুযায়ী পূর্বের শ্রেণির বইয়ের যে সকল স্থানে শিক্ষার্থীদের ঘাটতি রয়েছে তা পূরণ করতে। এতে চরাঞ্চলের শিক্ষার্থীদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেয়া সম্ভব।

আনন্দবাজার/শাহী/সমাপ্ত

ট্যাগ

  • করোনা
  • চরের
  • থেকে
  • বঞ্চিত
  • লালমনিরহাট
  • শিক্ষা
  • শিশুরা

এ বিভাগের আরো খবর

সব খবর

আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

২০ এপ্রিল, ২০২৬

জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

১০ এপ্রিল, ২০২৬

সহবাসের পর যে ৩ কাজ হারাম

৯ এপ্রিল, ২০২৬

যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

৬ এপ্রিল, ২০২৬

নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

১৪ মার্চ, ২০২৬

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

১৩ মার্চ, ২০২৬

আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

১৩ মার্চ, ২০২৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০ মার্চ, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

  • জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

  • সহবাসের পর যে ৩ কাজ হারাম

  • যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

  • নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

  • রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

  • আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

  • মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • নামাজের সময়সূচি (১০ মার্চ ২০২৬)

  • দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

  • রবিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ঈদ উপহার ও ইফতার বিতরণ

  • পুণ্য অর্জনের শ্রেষ্ঠ মাস রমজান

  • প্রার্থিতা রক্ষায় আজ থেকে আপিলের শুনানি শুরু

  • বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন নির্বাচনের নিরপেক্ষতার পরিপন্থি: টিএইবি

  • থাইল্যান্তে বিনা খরচে অধ্যয়নের সুযোগ, থাকছে মাসিক ভাতা

  • থার্ড টার্মিনাল অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হবে না: শেখ বশিরউদ্দীন

  • দেশের বিভিন্ন এলাকায় রিখটার ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

  • আজ শুরু মনোনয়নপত্র সংক্রান্ত আপিল কার্যক্রম

  • গুম কারণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তদন্ত কমিশন

  • দেশনেত্রীর প্রতি মানুষের শ্রদ্ধা কখনোই ভুলব না: তারেক রহমান

  • পুলিশি পদক্ষেপে অবরোধ ভেঙে সড়ক ছাড়লেন ব্যবসায়ীরা

  • দাদা ও দাদির কবর জিয়ারতে জাইমা রহমান

  • রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ