যথাযথ সংরক্ষণ ও বাজারতকরণের অভাবে প্রায় প্রতিবছরই নষ্ট হচ্ছে ময়মনসিংহের মুক্তাগাছায় চাষ হওয়া সুস্বাদু ফল আলু বোখারা। চলতি মৌসুমেও কমপক্ষে উৎপাদিত তিন মণ আলু বোকারা নিয়ে বিপাকে পড়েছেন শহরের রাজঘাট পাড়ে অবস্থিত বনলতা নার্সারির মালিক শওকত আলী।
তবে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বাজারে বিক্রি করতে পারলে প্রতি কেজি ফলের দাম ১০০০ টাকা পাওয়া যাবে বলে আশা করেন তিনি।
তিনি বলেন, মুক্তাগাছার মাটিতে আলু বোখারার ফলন অনেক ভালো হয়। ২০০৯ সালে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আলু বোখারার একটি দুর্বল চারা সংগ্রহ করেছিলেন তিনি। পরবর্তিতে পরিচর্যার মাধ্যমে গাছটি বড় হলে এর বংশবৃদ্ধি হয়।
বর্তমানে তার নার্সারিতে ১২টি পরিপক্ক গাছে ঠাসা রয়েছে আলু বোখারা ফল। এছাড়া গুটি কলমের বংশবৃদ্ধির মাধ্যমে শতাধিক আলু বোখারার চারাগাছ উৎপাদন করে প্রতিটি প্রকারভেদে ২০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত বিক্রি করেন তিনি।
আনন্দবাজার/তা.তা









