সৌদি আরবে ফেরার জন্য আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ৪৫০ জনকে দেওয়া হবে সৌদি এয়ারলাইন্সের টিকিটি। ৮৫১ থেকে এক হাজার ২০০ পর্যন্ত টোকেনধারীদের এ টিকিট দেওয়া হবে। সৌদি এয়ারলাইন্স সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর টিকিট দেওয়া হচ্ছে ৮৫১ থেকে এক হাজার ২০০ নম্বর টোকেনধারীদের। আগামী ২৭ সেপ্টেম্বর টিকিট দেওয়া হবে এক হাজার ২০১ থেকে এক হাজার ৫০০ নম্বর টোকেনধারীদের।
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সৌদি এয়ারলাইন্স কার্যালয়ে টিকিটের জন্য অপেক্ষা করছেন অসংখ্য প্রবাসী। টোকেন নম্বর অনুযায়ী সিরিয়ালি তাদের টিকিট দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সূত্র।
আনন্দবাজার/ডব্লিউ এস









