নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সামাজিক সংগঠন "আলোকিত বাড়ি মজলিস" এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোকিত বাড়ি মজলিসের সভাপতি আসাদ প্রধানের সভাপতিত্বে মাদক বিরোধী সভায় প্রধান অতিথি ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুল। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপন, সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি দাস, আওয়ামীলীগ নেতা আব্দুল করিম, আলোকিত বাড়িমজলিসের সদস্য ও ব্যবসায়ী মনির হোসেন প্রমুখ।এসময় এলাকায় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি আরিফ মাসুদ বাবু বলেন, একজন মাদকাসক্ত ব্যাক্তিই একটি পরিবারকে ধ্বংস করে দেয়। সবাইকে এ বিষয়েে সচেতন হতে হবে। সোনারগাঁয়ে কাউকে মাদক ব্যবসা করতে দেয়া হবে না।তাই,ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করা হবে।
আনন্দবাজার/এফআইবি/মআহ








