সাবেক ভূমিমন্ত্রী, পাবনা-৪ আসনের এমপি, মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক শামসুর রহমান শরীফ ডিলু বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মারা গিয়েছেন। তিনি ঢাকা ইউনাইটেড হাসপাতালে মারা যান। ৮০ বছর বয়স হয়েছিল তার।
শামসুর রহমান শরীফ ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন বেশ কিছুদিন ধরেই। ভুগছিলেন ক্যান্সার, কিডনিসহ বার্ধক্যজনিত নানা রোগে।
শামসুর রহমান শরীফ ডিলু পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ১৯৯৬ থেকে ২০১৮ পর্যন্ত টানা পাঁচবার পাবনা- ৪ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি ভূমিমন্ত্রী ছিলেন ২০১৪-২০১৯ পর্যন্ত।
আনন্দবাজার/এস.কে









