- যাত্রীদের ভোগান্তি
পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সংগঠক নবায়ন চাকমা (মিলন) মৃত্যু ও মহালছড়ি মাইনছড়ি পাহাড়িদের ঘর-বাড়ি অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধের ডাকদেয় ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিট। সকাল ৮টায় খাগড়াছড়ি-পানছড়ি উপজেলা সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ইউপিডিএফ সমর্থকরা।
সকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় বাসটার্মিনালে দেখা যায়, খাগড়াছড়ি জেলা থেকে দুরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। টার্মিনালে চারপাশে ঘুরে বেড়াচ্ছেন যাত্রীরা। শান্তি পরিবহনের অফিস কর্মকর্তা সুমন চন্দ্র নাথ জানান, সকাল সাতটা থেকে বেলা ১২টায় পর্যন্ত আমাদের ত্রিশটি বাস ছেড়ে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। আধাবেলা সড়ক অবরোধের কারণে বাস চলবে না। তাই মালিকরা আনুমানিক ৭ লাখ টাকার আর্থিক ক্ষতিতে পড়বে।
শাহাৎ হোসেন ও হুমায়ন কবির বলেন, খাগড়াছড়িতে অবরোধের খবর জানতাম না। ভোরে চট্টগ্রাম থেকে এসেছি। রামগড়ে যাব। বাসটার্মিনালে এসে শুনতে পায় আজ আধাবেলা সড়ক অবরোধ। বাস চলবে না। চেয়ারে বসে অলস সময় পার করছি। ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, ইউপিডিএফ কর্মী হত্যা তুলে ধরার জন্য আধাবেলা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। খাগড়াছড়ি পুলিশ সুপার মোহামামদ আবদুল আজিজ বলেন, আঞ্চলিক সংগঠনের ডাকা অবরোধ শান্তিপূর্ণভাবে চলছে। আমাদের স্বাভাবিক রাখার জন্য জেলা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। মাঠে আমাদের টহলে কাজ করছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মাঠে থেকে কাজ করছে। বড় রকমের কোনো অপ্রতিকর কোনো খবর কোনো পাইনি।









