বকেয়া বেতনের দাবিতে ও করোনার এই সংকটের সময়েও কারখানা খোলা রেখে রাত ১১টা কাজ করানোর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে গাজীপুরে পোশাক শ্রমিকরা।
আজ সোমবার গাজীপুর মহানগরের ভোগড়া, বাইপাস ও চান্দনা এলাকায় সকালে অন্তত ৪টি পোশাক কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন।এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরাদুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এতে জরুরী পণ্যবাহী গাড়ি আটকা পড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এসময় পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে ও মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসলাম হোসেন জানান, প্রায় দুই ঘন্টা ধরে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ এর নেতৃত্বে অতিরিক্ত সংখ্যক পুলিশ নিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আনন্দবাজার/রনি








