সুনামগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন হাওর বন্যা ব্যবস্থাপনা ও জীবিকা নির্বাহের গুরুত্বপূর্ণ প্রকল্পে এনজিওদের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সকালে এলজিইডি সম্মেলন কক্ষে এলজিইডির আওতাধীন হিমলিপ প্রকল্পের আয়োজনে হিলিপ প্রকল্পের জেলা প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমানের সঞ্চালনায় এবং এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিমলিপের উপ প্রকল্প পরিচালক রায়হান সিদ্দিকী।









