শেখ জামালের জন্মদিন আজ
প্রকাশ:

বিস্তারিত
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৬৭ তম জন্মদিন আজ (২৮ এপ্রিল)। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার ও মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট ছিলেন।
লেফটেন্যান্ট জামাল ১৯৫৪ সালের এ দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তার হাতে জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন শেখ জামাল।
এই দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বনানীর শেখ জামালের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও তার পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
আনন্দবাজার/শহক








