মৌসুম শীতকাল হলেও সারা বছরই বাজারে কমবেশি কমলা পাওয়া যায়। কিন্তু আমার অনেকেই সুস্বাধু এই ফলের উপকারিতা সম্পর্কে জানিনা। এতে প্রচুর পরিমাণে ভিটামিন 'সি' আছে। তাই প্রায় প্রতিদিনই সবার এই ফল খাওয়া উচিৎ।
তবে যারা ঠাণ্ডা-সর্দিতে ভোগেন তাদের জন্য প্রধান ওষুধই হচ্ছে এই ফল। রোগ প্রতিরোধ করতে কমলার চেয়ে কার্যকর ফল খুব কমই আছে। আসুন জেনে নেই যেসব কারণে প্রচুর কমলা খাবেন-
# কমলা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোজ কমলা খেলে ছোটখাটো রোগ এমনকি বড় রোগ হওয়ার সম্ভাবনাও কমে যায়।
# কমলায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহযোগিতা করে। ত্বকের বলিরেখা দূর এই ফল। কমলায় প্রচুর পরিমাণে ভিটামিন 'সি' আছে যা ত্বকের সজীবতা এবং শরীরে প্রাণশক্তি ও কর্মস্পৃহা ধরে রাখতে সহযোগিতা করে।
আরও পড়ুন : রমজানে ৩০ হাজার টন ভোজ্য তেল কিনবে সরকার
# কমলায় ভিটামিন 'সি'র পাশাপাশি রয়েছে ভিটামিন বি-৬ এবং ম্যাগনেসিয়াম। এই উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সহযোগিতা করে। ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার এবং স্কিন ক্যান্সারের ঝুঁকি কমায় এই ফল।
# অনেকে চোখের সমস্যায় ভোগেন। কমলায় রয়েছে ভিটামিন 'এ'। এই ভিটামিন চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে। কমলায় আছে আঁশজাতীয় উপাদান, যা ব্লাডসুগার নিয়ন্ত্রণে রাখে।
আনন্দবাজার / এইচ এস কে









