ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. বিশেষ সংবাদ

জামায়াতে ইসলামীর পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি

প্রকাশ:২০ জানুয়ারি, ২০২৬ সময় ১২:৪১ পিএম

বিস্তারিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিট ২০২৬-এ অংশ নিচ্ছেন প্রায় ৩০টি দেশের প্রতিনিধি। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন অঞ্চলের নেতারা উপস্থিত রয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সামিটের উদ্বোধন অনুষ্ঠিত হয়। জামায়াতের সূত্রে জানা গেছে, সকাল থেকেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগদান করছেন। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, কোরিয়া, ভারত, পাকিস্তান, ইরান, মালয়েশিয়া, তুরস্ক, মালদ্বীপ, ব্রুনাই ও শ্রীলঙ্কাসহ প্রায় ৩০টি দেশের প্রতিনিধি সামিটে উপস্থিত হয়েছেন।

সামিটের শুরুতেই কী-নোট উপস্থাপন করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা।” তিনি আরও বলেন, রাজনৈতিক নেতৃত্বের মূল ভিত্তি হওয়া উচিত বিভাজন নয়, ঐক্য।

এর অংশ হিসেবে নির্বাচনকে সামনে রেখে জামায়াত নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা প্রকাশ করেছে, যা নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস একটি দীর্ঘ ও অসমাপ্ত সংগ্রামের প্রতিচ্ছবি। এই সংগ্রাম ছিল রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি ও মানবিক মর্যাদার জন্য। তিনি বলেন, ১৯৪৭ সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি। তবে পাঁচ দশকের বেশি সময় পেরিয়েও সেই লক্ষ্যে পূর্ণ বাস্তবায়ন হয়নি।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে শাসনব্যবস্থার ব্যর্থতা ও কর্তৃত্ববাদী নীতির কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে, জবাবদিহিতা কমে গেছে এবং নাগরিকদের মতপ্রকাশের সুযোগ সংকুচিত হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে আবারও জনগণ—বিশেষ করে তরুণরা—নিজেদের অধিকার ও ভবিষ্যৎ রক্ষার দাবিতে এগিয়ে এসেছে।

জামায়াত আমির বলেন, “ফ্যাসিবাদী শাসনের একটি অন্ধকার অধ্যায় পেরিয়ে আমরা এখন গণতান্ত্রিক রূপান্তরের গুরুত্বপূর্ণ সময়ের মুখে দাঁড়িয়েছি। তবে এই পথে এখনও বড় ধরনের চ্যালেঞ্জ আছে।”

ট্যাগ

  • অর্থনৈতিক মুক্তি
  • আন্তর্জাতিক প্রতিনিধি
  • গণতন্ত্র
  • জামায়াতে ইসলামি
  • ডা. শফিকুর রহমান
  • নতুন বাংলাদেশ
  • নির্বাচন
  • পলিসি ডিসকাশন
  • পলিসি সামিট ২০২৬
  • বাংলাদেশ উন্নয়ন
  • বাংলাদেশ রাজনীতি
  • রাজনৈতিক ঐক্য
  • রাষ্ট্রীয় নীতিনির্ধারণ
  • সামাজিক ন্যায়বিচার

এ বিভাগের আরো খবর

সব খবর

পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

২১ এপ্রিল, ২০২৬

সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

২১ এপ্রিল, ২০২৬

যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

২১ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

২১ এপ্রিল, ২০২৬

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২১ এপ্রিল, ২০২৬

নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

২১ এপ্রিল, ২০২৬

ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

  • সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

  • যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

  • ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

  • আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

  • ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

  • যে কারণে নারী আসনে মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী

  • মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • ৩ জেলার পুলিশ সুপারসহ ৫ এসপির বদলি

  • দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে: ববি হাজ্জাজ

  • এসি বাসের ভাড়া নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

  • যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর পদত্যাগ

  • সংরক্ষিত নারী আসনে মনোনয়নের শেষ সুযোগ আজ

  • এক চীন নীতিতে সমর্থন দিয়ে কী বার্তা দিলেন মির্জা ফখরুল?

  • কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

  • ১০ বাজারের ৯টিতে পতন, চাপে বাংলাদেশি পোশাক খাত

  • পুলিশের ইউনিফর্মে আসছে নতুন পরিবর্তন

  • শহরে নারীদের নীরব আর্তনাদের গল্প ‘প্রেশার কুকার’

  • জার্মানির মঞ্চে বাংলাদেশের ‘আলী’র জয়

  • সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

  • আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ তবে শীর্ষে দিল্লি

  • আজই কি নামবে বৃষ্টি? ৫ বিভাগে সতর্কবার্তা