মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চার সেনার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
বিধ্বস্ত ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’ প্লেনটিতে থাকা আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বিবৃতিতে সেন্টেমের দাবি, প্রাথমিক তদন্ত অনুযায়ী এ দুর্ঘটনা কোনো ‘শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে’ ঘটেনি। তবে ঘটনার সময় সেখানে যুক্তরাষ্ট্রের আরও একটি জ্বালানি সরবরাহকারী বিমান ছিল। এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে সেন্টকম।









