ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. বিশেষ সংবাদ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি পরমাণু আলোচনা ‍শুরু করেছে দাবি ট্রাম্পের

প্রকাশ:৮ এপ্রিল, ২০২৫ সময় ১:৩১ পিএম

বিস্তারিত

পরমাণু ইস্যুতে ওয়াশিংটনের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করার পর তেহরানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৭ এপ্রিল) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। খবর আল জাজিরার।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা শুরু করেছে। আমরা আলোচনা করছি এবং তারাও শুরু করেছে। এটি শনিবার পর্যন্ত চলবে। সেদিন আমাদের একটি বড় বৈঠক আছে এবং আমরা দেখব কি হতে পারে।

ট্রাম্প আরও বলেন, আমি মনে করি একটি চুক্তিতে পৌঁছাতে সবাই একমত হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ করে দেয় তবে ইরান বড় বিপদে পড়বে। তেহরানের পরমাণু অস্ত্র থাকতে পারে না।

চলতি মাসের শুরুতে, ট্রাম্প এনবিসি নিউজকে বলেছিলেন, ইরান যদি একটি চুক্তি না করে তবে বোমা হামলা হবে। এটি এমন ধরনের যা তারা আগে কখনও দেখেনি।

এ বিষয়ে আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, তেহরানের সঙ্গে ট্রাম্পের সরাসরি আলোচনার ঘোষণা নেতানিয়াহুর পছন্দ হবে না, কারণ ইসরায়েলি নেতা দীর্ঘদিন ধরে ইরানে বোমা হামলা চেয়েছিলেন।

বিশারা যোগ করেন, বাস্তবে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে নামতে চান না যখন তিনি বাকি বিশ্বের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে রয়েছেন।

এদিকে সপ্তাহান্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনাকে ‘অর্থহীন’ বলে বর্ণনা করেছেন।

তবে সরাসরি আলোচনার বিষয়ে এখনও কিছু জানায়নি ইরান। আগের মতো প্রত্যক্ষ নয় বরং পরোক্ষ আলোচনায় এখনও অনড় অবস্থানে রয়েছে দেশটি। ইরানের বার্তা সংস্থা মেহের বলছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরান এবং ওয়াশিংটন আগামী শনিবার ওমানে উচ্চ পর্যায়ের পরোক্ষ আলোচনায় নিয়োজিত হবে।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি সুযোগ এবং একটি পরীক্ষা বলে অভিহিত করেছেন তিনি। আরাগচি ঘোষণা করেছেন, উভয় পক্ষের সিনিয়র কর্মকর্তারা অংশগ্রহণ করবেন আলোচনায়।

ট্যাগ

  • আলোচনা
  • ইরানের
  • ট্রাম্পের
  • পরমাণু
  • যুক্তরাষ্ট্র
  • সঙ্গে

এ বিভাগের আরো খবর

সব খবর

পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

২১ এপ্রিল, ২০২৬

সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

২১ এপ্রিল, ২০২৬

যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

২১ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

২১ এপ্রিল, ২০২৬

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২১ এপ্রিল, ২০২৬

নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

২১ এপ্রিল, ২০২৬

ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

  • সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

  • যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

  • ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

  • আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

  • ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

  • যে কারণে নারী আসনে মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী

  • মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • ৩ জেলার পুলিশ সুপারসহ ৫ এসপির বদলি

  • দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে: ববি হাজ্জাজ

  • এসি বাসের ভাড়া নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

  • যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর পদত্যাগ

  • সংরক্ষিত নারী আসনে মনোনয়নের শেষ সুযোগ আজ

  • এক চীন নীতিতে সমর্থন দিয়ে কী বার্তা দিলেন মির্জা ফখরুল?

  • কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

  • ১০ বাজারের ৯টিতে পতন, চাপে বাংলাদেশি পোশাক খাত

  • পুলিশের ইউনিফর্মে আসছে নতুন পরিবর্তন

  • শহরে নারীদের নীরব আর্তনাদের গল্প ‘প্রেশার কুকার’

  • জার্মানির মঞ্চে বাংলাদেশের ‘আলী’র জয়

  • সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

  • আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ তবে শীর্ষে দিল্লি

  • আজই কি নামবে বৃষ্টি? ৫ বিভাগে সতর্কবার্তা