ইরানের সঙ্গে পরবর্তী আলোচনা কবে? জানালেন ডোনাল্ড ট্রাম্প
প্রকাশ:

বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থা নিরসনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী দুই দিনের মধ্যেই পাকিস্তানের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হতে পারে।
ট্রাম্প আরও ইঙ্গিত দেন, বিষয়টি ঘিরেবড় ধরনের কিছু ঘটার সম্ভাবনা রয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো পাকিস্তানে গিয়ে আলোচনায় বসতে আগ্রহী।
এই সম্ভাব্য সংলাপ প্রসঙ্গে তিনি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূমিকাকেও প্রশংসা করেন। ট্রাম্প বলেন, আলোচনাটি এগিয়ে নিতে আসিম মুনির অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখছেন।
তার মতে, পাকিস্তানের সক্রিয় ও ইতিবাচক মধ্যস্থতার কারণেই ওয়াশিংটন সেখানে ফিরে গিয়ে পুনরায় আলোচনায় বসার বিষয়ে বেশি আশাবাদী হয়ে উঠেছে।
সাম্প্রতিক যুদ্ধাবস্থা ও উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্যকে মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাব্য নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে বৈঠক শুরু হলে তা ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বিরোধ নিরসনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান।








