নিরপেক্ষতা ও মর্যাদা বজায় রাখতে বিএনপির সব ধরনের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি স্বেচ্ছায় দলীয় চেয়ারম্যান বরাবর এই পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগপত্রে ব্যারিস্টার কায়সার কামাল উল্লেখ করেন, আমি বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের স্বার্থে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পরপরই বিএনপির নীতি-নির্ধারণী ফোরাম 'স্থায়ী কমিটি' থেকে পদত্যাগ করেছেন প্রবীণ পার্লামেন্টারিয়ান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশন শুরুর সময় তিনি নিজেই পদত্যাগের বিষয়টি সংসদকে অবহিত করেন।









