ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. বিশেষ সংবাদ

ইনসাফ না পাওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব: জুমা

প্রকাশ:২৬ ডিসেম্বর, ২০২৫ সময় ৮:০২ পিএম

বিস্তারিত

রাজধানীর শাহবাগ মোড়ে চলমান অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছেন শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ার প্রশ্নই ওঠে না। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগেই অবস্থান চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত অবরোধ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে জুমা বলেন, রাষ্ট্রের নিরাপত্তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব যদি নাগরিক সংগঠনকে নিতে হয়, তাহলে জনগণের করের টাকায় এমন সরকার টিকিয়ে রাখার যৌক্তিকতা কোথায় সে প্রশ্ন উঠতেই পারে।

তিনি আবেগঘন কণ্ঠে বলেন, রাজপথে যে কণ্ঠস্বর আমাদের স্লোগানে প্রাণ দিত, আজ সেই ভাইকে কবরে রেখে কথা বলতে হচ্ছে এটা ইনকিলাব মঞ্চের জন্য অপূরণীয় ক্ষতি। ওসমান হাদির শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়।

জুমা আরও বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে অনেকেই নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইলেও ওসমান হাদি কখনো নেতৃত্ব দাবি করেননি। তিনি সবসময় নিজেকে ‘কর্মী’ বলেই পরিচয় দিতেন। এই বিনয়ী পরিচয়ই তাকে মানুষের নেতা বানিয়েছে। মৃত্যুর পরও তিনি আন্দোলনের শক্তি, স্লোগান ও প্রেরণা হয়ে আছেন।

হত্যাকাণ্ডের পর খুনিদের অবস্থান নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে স্পষ্ট কোনো তথ্য না পাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, খুনিরা দেশে আছে নাকি পালিয়েছে সে চিত্রও পরিষ্কার নয়। এমন পরিস্থিতিতে গোয়েন্দা সংস্থার দায়িত্বও আমাদের কাঁধে এসে পড়ছে, যা রাষ্ট্রীয় ব্যর্থতারই প্রমাণ।

চলমান আন্দোলনকে ‘মব’ বা বিশৃঙ্খলা হিসেবে আখ্যা দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে জুমা বলেন, ন্যায়বিচারের দাবিকে কলঙ্কিত করতেই একটি মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমরা সহিংসতা নয়, বিচার চাই। ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে সহিংসতার কোনো নজির নেই। বিচার আটকে রাখতেই এসব অজুহাত তৈরি করা হচ্ছে।

তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। খুনি যত প্রভাবশালীই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে।

এর আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। প্রয়োজনে শাহবাগে রাতযাপন ও অনশন কর্মসূচির প্রস্তুতিও নেওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা শাহবাগে এসে অবস্থান নেন এবং ন্যায়বিচারের দাবিতে কর্মসূচি জোরদার করেন।

ট্যাগ

  • অবরোধ
  • ইনকিলাব মঞ্চ
  • ওসমান হাদি
  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ন্যায়বিচার
  • বিচার দাবি
  • রাজধানী
  • রাজনৈতিক আন্দোলন
  • শাহবাগ
  • শিক্ষার্থী আন্দোলন

এ বিভাগের আরো খবর

সব খবর

পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

২১ এপ্রিল, ২০২৬

সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

২১ এপ্রিল, ২০২৬

যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

২১ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

২১ এপ্রিল, ২০২৬

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২১ এপ্রিল, ২০২৬

নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

২১ এপ্রিল, ২০২৬

ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

  • সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

  • যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

  • ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

  • আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

  • ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

  • যে কারণে নারী আসনে মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী

  • মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • ৩ জেলার পুলিশ সুপারসহ ৫ এসপির বদলি

  • দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে: ববি হাজ্জাজ

  • এসি বাসের ভাড়া নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

  • যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর পদত্যাগ

  • সংরক্ষিত নারী আসনে মনোনয়নের শেষ সুযোগ আজ

  • এক চীন নীতিতে সমর্থন দিয়ে কী বার্তা দিলেন মির্জা ফখরুল?

  • কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

  • ১০ বাজারের ৯টিতে পতন, চাপে বাংলাদেশি পোশাক খাত

  • পুলিশের ইউনিফর্মে আসছে নতুন পরিবর্তন

  • শহরে নারীদের নীরব আর্তনাদের গল্প ‘প্রেশার কুকার’

  • জার্মানির মঞ্চে বাংলাদেশের ‘আলী’র জয়

  • সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

  • আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ তবে শীর্ষে দিল্লি

  • আজই কি নামবে বৃষ্টি? ৫ বিভাগে সতর্কবার্তা