ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। এই পরিস্থিতিতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন। খবর আলজাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না-শুধু নিঃশর্ত আত্মসমর্পণই একমাত্র পথ।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, বর্তমান ইরানি নেতৃত্বকে তিনি গ্রহণযোগ্য মনে করেন না এবং ইরানে নতুন নেতৃত্ব গঠনের আহ্বান জানান। ট্রাম্পের মতে, নতুন নেতৃত্ব ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে পুনর্গঠনে সহায়তা করতে পারে।
বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের এই বক্তব্য যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনাকে আরো বাড়িয়ে দিতে পারে, কারণ ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ সাধারণত যুদ্ধের শেষ পর্যায়ে আরোপিত কঠোর শর্ত হিসেবে বিবেচিত হয়।









