উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তজনার মধ্যে কাতারে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে দোহার বাংলাদেশ দূতাবাস।
গতকাল ১১ মার্চ জারি করা এক জরুরি বার্তায় দূতাবাস এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ সহজ করতে তারা কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। এ বিষয়ে তারা কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে কাজ করছে।
বাংলাদেশে ফিরতে চাওয়া যাত্রীদের মধ্যে নারী, শিশু ও বয়স্কদের এই ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হবে।
দূতাবাস জানিয়েছে, আগ্রহী যাত্রীদের তালিকা তৈরির জন্য তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি গুগল ফর্মের লিংক প্রকাশ করা হয়েছে। যত দ্রুত সম্ভব ফর্মের মাধ্যমে নিজেদের তথ্য জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।









