মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে আর্মেটিস-২। এই মিশনে চারজন মহাকাশচারীকে নিয়ে চাঁদের চারদিকে একটি ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছে, যা ৫০ বছরেরও বেশি সময় পর প্রথমবার মানুষের পৃথিবীর নিন্ম কক্ষপথের বাইরে যাত্রা।
এই মিশনটি নাসার চাঁদে মানুষকে আবার পাঠানো এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
৩২ তলা সমান উচ্চতার রকেটটি কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়, যেখানে হাজার হাজার মানুষ এই দৃশ্য প্রত্যক্ষ করতে জড়ো হয়েছিল।
এই অভিযানের সদস্যরা হলেন নাসার মহাকাশচারী রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির মহাকাশচারী জেরেমি হ্যানসেন। তারা প্রায় ১০ দিনের একটি যাত্রায় চাঁদের চারপাশ ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন, যা মানুষকে বহু দশকের মধ্যে সবচেয়ে দূরবর্তী মহাকাশ ভ্রমণে নিয়ে যাবে।
লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল-থম্পসন জানান, এই ঐতিহাসিক মিশনে আপনারা সঙ্গে নিয়ে যাচ্ছেন পুরো আর্টেমিস দলের হৃদয়, আমেরিকান জনগণের সাহসী চেতনা এবং বিশ্বের বিভিন্ন অংশীদারের আশা-স্বপ্ন।









