অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বৃহস্পতিবার (৫ মার্চ) মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
জামায়াতের নায়েবে আমির অভিযোগ করেন, বিএনপিকে ক্ষমতায় আনতে বিগত সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি ছিলেন লন্ডন ষড়যন্ত্রের মূল হোতা।
সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় এই উপনেতা বলেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগের ব্যাপারে জাতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করতে হবে। সাবেক এই উপদেষ্টারা জাতির সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষাকে ভণ্ডুল করে দিয়েছে।
গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, কিন্তু এই সরকার সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসে নানাভাবে জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেন, নায়েবে আমির।









