স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে দুপুর ১২টার পরে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এ শপথ পড়ানো হয়।
এরপরে ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি।
এর আগে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার পদে একটি মনোনয়ন উত্থাপিত হয়। বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম প্রস্তাব দেন এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম তা সমর্থন করেন। সংসদে উত্থাপিত প্রস্তাবটি কণ্ঠভোটে অনুমোদিত হয়।
এর মাধ্যমে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সংসদের স্পিকার নির্বাচিত হন।









