ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. বিশেষ সংবাদ

গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

প্রকাশ:২ মার্চ, ২০২৫ সময় ৩:০৮ পিএম

বিস্তারিত

উৎপাদন শুরুর মাত্র মাত্র ৩৮ দিনের মাথায় আবারও গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ইউরিয়া উৎপাদন। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শনিবার (১ মার্চ) রাত থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

এর আগে গত বছরের ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ না থাকায় সার উৎপাদন বন্ধ ছিল। পরবর্তীতে শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের পর ১৫ নভেম্বর গ্যাস সরবরাহ শুরু করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এরপর সকল ধাপ অতিক্রম করে গত ২৩ জানুয়ারি থেকে সার উৎপাদন শুরু হয়।

আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন অন্তত সাড়ে ১১শ' টন ইউরিয়া উৎপাদনে সক্ষম আশুগঞ্জ সার কারখানা। তবে উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। গ্যাস সংযোগ পেলেও চাপ কম থাকায় পুরোদমে ইউরিয়া উৎপাদন করা যাচ্ছিল না। এ অবস্থায় শনিবার সন্ধ্যার পর থেকে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। ফলে রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) এ. বি. মাহমুদ জানান, গ্যাস ছাড়া সার উৎপাদন করা যায় না। ফলে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। কবে নাগাদ উৎপাদন চালু হবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাক প্রকৌশলী জাহিদুর রেজা জানান, সরকারি সিদ্ধান্তে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। কবে আবার গ্যাস সরবরাহ শুরু হবে সেটিও সরকারি সিদ্ধান্ত। হয়তো চলতি মৌসুমে কারখানাটিতে গ্যাস সংযোগ দেয়া হবে না।

ট্যাগ

  • আশুগঞ্জ
  • কারখানা
  • গ্যাস
  • সংকটে
  • সার

এ বিভাগের আরো খবর

সব খবর

পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

২১ এপ্রিল, ২০২৬

সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

২১ এপ্রিল, ২০২৬

যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

২১ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

২১ এপ্রিল, ২০২৬

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২১ এপ্রিল, ২০২৬

নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

২১ এপ্রিল, ২০২৬

ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

  • সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

  • যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

  • ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

  • আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

  • ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

  • যে কারণে নারী আসনে মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী

  • মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • ৩ জেলার পুলিশ সুপারসহ ৫ এসপির বদলি

  • দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে: ববি হাজ্জাজ

  • এসি বাসের ভাড়া নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

  • যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর পদত্যাগ

  • সংরক্ষিত নারী আসনে মনোনয়নের শেষ সুযোগ আজ

  • এক চীন নীতিতে সমর্থন দিয়ে কী বার্তা দিলেন মির্জা ফখরুল?

  • কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

  • ১০ বাজারের ৯টিতে পতন, চাপে বাংলাদেশি পোশাক খাত

  • পুলিশের ইউনিফর্মে আসছে নতুন পরিবর্তন

  • শহরে নারীদের নীরব আর্তনাদের গল্প ‘প্রেশার কুকার’

  • জার্মানির মঞ্চে বাংলাদেশের ‘আলী’র জয়

  • সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

  • আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ তবে শীর্ষে দিল্লি

  • আজই কি নামবে বৃষ্টি? ৫ বিভাগে সতর্কবার্তা