ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
সিইসি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বসবে নির্বাচন কমিশন। এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন এবং আইন পরিবর্তনের বিষয়টি নিয়েও কমিশন অপেক্ষায় রয়েছে।
এদিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নিয়ে বিতর্ক প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হননি সিইসি। তিনি বলেন, বিষয়টি বিচারাধীন হওয়ায় এ নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয় এবং এটি আদালতের বিষয়।









