গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি
প্রকাশ:

বিস্তারিত
জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নে গণভোটের রায় কার্যকর করার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ১১ দল আয়োজিত ‘চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, সরকার গণরায় বাস্তবায়ন করছে না। গণভোটের রায় বাস্তবায়নই ১১ দলের আন্দোলনের প্রধান লক্ষ্য। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা ছাড়া বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। সে পর্যন্ত ১১ দল দফায় দফায় কর্মসূচি দেবে।
১১ দলের ঘোষিত কমসূচিগুলো হল:
১. ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিল।
২. ২৫ এপ্রিল ঢাকা বাদে অন্য বিভাগীয় শহরগুলোতে গণমিছিল।
৩. ২ মে জেলা শহরে গণমিছিল।
৪. ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রতিদিন গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ ও সেমিনার আয়োজন।








