আজ ঢাকায় যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
প্রকাশ:

বিস্তারিত
সাপ্তাহিক ছুটির দিনে পরিবার নিয়ে কেনাকাটার পরিকল্পনা করলেও অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। কারণ, এদিন রাজধানীর সব মার্কেট খোলা থাকে না। তাই বাইরে বের হওয়ার আগে কোন কোন এলাকায় আজ মার্কেট বন্ধ রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।
অন্যদিকে, অনেকেই ছুটির দিনে পরিবারকে নিয়ে ঘুরতে বের হওয়ার পরিকল্পনা করেন। ঢাকার বিভিন্ন জাদুঘর, পার্ক ও বিনোদনকেন্দ্রে সাধারণত এদিন ভিড় বেশি থাকে। তবে সেখানে যাওয়ার আগে সংশ্লিষ্ট স্থানগুলো খোলা আছে কি না, সেটিও আগে থেকেই নিশ্চিত হওয়া ভালো।
বন্ধ যেসব মার্কেট
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটারা, বড় কাটারা হোলসেল মার্কেট, শরিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।
বন্ধ যেসব এলাকার দোকানপাট
বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চানখাঁরপুল ও গুলিস্তানের দক্ষিণ অংশ।








