৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৩১, ফলাফল দেখুন এখানে
প্রকাশ:

বিস্তারিত
৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য বহু প্রতীক্ষিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে লিখিত পরীক্ষায় মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়।
জানা গেছে, গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘ এই পরীক্ষা প্রক্রিয়া শেষে অবশেষে ফল প্রকাশ হওয়ায় প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পিএসসি জানিয়েছে, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল এবং বিস্তারিত তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছিল। পরে ২৮ সেপ্টেম্বর প্রকাশিত ফলে মোট ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হন, যারা লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।








