প্রধানমন্ত্রীর বিদেশ সফরে যাওয়া এবং দেশে ফেরার সময় অনুসরণ করা রাষ্ট্রীয় প্রোটোকলে পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর সরকারি সফরে বিদেশযাত্রা এবং স্বদেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত থাকবেন মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
নতুন নির্দেশনা অনুযায়ী সরকারপ্রধান বিদেশ সফরে গেলে তার যাওয়া এবং আসার সময় কেবল চারজন প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত থাকবেন।









