ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রবিবার এ তথ্য নিশ্চিত করেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা বলেন, ‘আমি তার সঙ্গে যোগাযোগে আছি। সব ঠিক আছে।’ খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর।
তিনি আরও জানান, ‘গতকাল তার নিরাপত্তা বিভাগের একটি ভবন লক্ষ্য করা হয়েছিল। তিনজন দেহরক্ষী (আইআরজিসির সদস্য) নিহত হয়েছে। তবে তার নিজস্ব বাসভবন ক্ষতিগ্রস্ত হয়নি এবং ওই ভবনের মাত্র ১০০ মিটার দূরে থাকা ওই বাড়ি লক্ষ্য করা হয়নি।’
এর আগে, ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রপতি থাকা আহমাদিনেজাদকে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় নিহত বলে খবর প্রকাশিত হয়েছিল। সূত্র:
সূত্র: আনাদোলু এজেন্সি









