ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. বিশেষ সংবাদ

হাদি হত্যা মামলা: জবানবন্দি দিলেন তিন আসামি

প্রকাশ:২৫ ডিসেম্বর, ২০২৫ সময় ৪:৫৭ পিএম

বিস্তারিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নতুন অগ্রগতি এসেছে। এ ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়াসহ তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

স্বীকারোক্তি দেওয়া অপর দুই আসামি হলেন রাহুল দাউদের শ্যালক ওয়াহিদ আহমেদ (সামিয়ার ভাই) এবং বান্ধবী মারিয়া আক্তার লিমা। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় দুই দফায় মোট ৯ দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

আদালতে হাজির করার পর তিন আসামিই স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে সামিয়া ও ওয়াহিদের এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে মারিয়া আক্তার লিমার জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি শেষে আদালত তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পরবর্তীতে ২০ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ দ্বিতীয় দফায় তাদের চার দিন করে রিমান্ড দেন। পুলিশি জিজ্ঞাসাবাদে মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে মতিঝিল মসজিদে জুমার নামাজ শেষে প্রচারণা কার্যক্রম শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন ওসমান হাদি। পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করা হয়।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শরীফ ওসমান বিন হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। পরে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন, যা পরে হত্যার মামলায় রূপ নেয়।

ট্যাগ

  • আদালত
  • আলোচিত মামলা
  • ইনকিলাব মঞ্চ
  • ওসমান হাদি
  • ডিবি পুলিশ
  • পল্টন থানা
  • রাজনৈতিক সহিংসতা
  • রিমান্ড
  • স্বীকারোক্তি
  • হত্যা মামলা

এ বিভাগের আরো খবর

সব খবর

পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

২১ এপ্রিল, ২০২৬

সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

২১ এপ্রিল, ২০২৬

যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

২১ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

২১ এপ্রিল, ২০২৬

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২১ এপ্রিল, ২০২৬

নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

২১ এপ্রিল, ২০২৬

ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

  • সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

  • যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

  • ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

  • আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

  • ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

  • যে কারণে নারী আসনে মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী

  • মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • ৩ জেলার পুলিশ সুপারসহ ৫ এসপির বদলি

  • দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে: ববি হাজ্জাজ

  • এসি বাসের ভাড়া নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

  • যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর পদত্যাগ

  • সংরক্ষিত নারী আসনে মনোনয়নের শেষ সুযোগ আজ

  • এক চীন নীতিতে সমর্থন দিয়ে কী বার্তা দিলেন মির্জা ফখরুল?

  • কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

  • ১০ বাজারের ৯টিতে পতন, চাপে বাংলাদেশি পোশাক খাত

  • পুলিশের ইউনিফর্মে আসছে নতুন পরিবর্তন

  • শহরে নারীদের নীরব আর্তনাদের গল্প ‘প্রেশার কুকার’

  • জার্মানির মঞ্চে বাংলাদেশের ‘আলী’র জয়

  • সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

  • আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ তবে শীর্ষে দিল্লি

  • আজই কি নামবে বৃষ্টি? ৫ বিভাগে সতর্কবার্তা