ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. বিশেষ সংবাদ

সহিংসতায় নয়, সংযমে আসবে পরিবর্তন

প্রকাশ:২৭ ডিসেম্বর, ২০২৫ সময় ৪:১৯ পিএম

বিস্তারিত

সহিংসতার পথে কোনো ইতিবাচক পরিবর্তন আসে না এ কথা আবারও জোর দিয়ে বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগুন দেওয়া বা ককটেল বিস্ফোরণ ঘটানো যেই করুক না কেন, রাজনৈতিক পরিচয় ভিন্ন হলেও তারা সবার জন্য একই ধরনের হুমকি বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি বলেন, শুধু ব্যক্তি পরিবর্তন করলেই দেশ বদলায় না; প্রয়োজন পুরো ব্যবস্থার সংস্কার। সংযম বজায় রেখে সমালোচনা ও ক্ষোভ প্রকাশের মধ্য দিয়েই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হবে।

অগ্নিকাণ্ডের সময় হেলিকপ্টার ব্যবহারের প্রসঙ্গে উপদেষ্টা জানান, সে মুহূর্তে তা সম্ভব ছিল না। বাতাস লাগলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকত। একইভাবে টিয়ার গ্যাস ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছিল, তবে সেটিও পরিস্থিতি আরও ভয়াবহ করতে পারত বলে তিনি ব্যাখ্যা দেন।

তিনি বলেন, তখন একমাত্র লক্ষ্য ছিল ডেইলি স্টার ভবনে আটকে পড়া ২৮ জনকে নিরাপদে বের করে আনা। সেখানে দুই দফায় আগুন দেওয়া হয়—প্রথম দফা নিয়ন্ত্রণে এলেও দ্বিতীয় দফায় পরিস্থিতি নিয়ে সত্যিই উদ্বেগ তৈরি হয়। পরে জানা যায়, আটকে পড়াদের সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরাও ছিলেন, যা কিছুটা স্বস্তি দেয়। ভোর ৪টা ৩৭ মিনিটে সবাইকে ছাদ দিয়ে নিরাপদে নামানো হয়।

রিজওয়ানা হাসান বলেন, প্রো-অ্যাকটিভ না হতে পারায় গণমাধ্যম যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার হিসেবেও তেমনি ক্ষতি হয়েছে। এই ঘটনার অভিঘাত সরকার উপলব্ধি করে এবং এতে তারা গভীরভাবে মর্মাহত। এটি তাদের প্রত্যাশার বাইরে ছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মতভিন্নতার জবাব কখনোই সহিংসতা হতে পারে না। কোনো মত অপছন্দ হলে ভিন্নমতের কাগজ বা মাধ্যম চালু করে সেটিকে জনপ্রিয় করা উচিত। একটি প্রতিষ্ঠানে আগুন দিয়ে সমস্যার সমাধান হয় না। জুলাই মাসে প্রথম আলো, ডেইলি স্টার ও নিউ এইজ আন্দোলনের খবর ছেপেছিল, টেলিভিশনে চ্যানেল টোয়েন্টিফোর ও যমুনাও তা প্রচার করেছে—এই বাস্তবতাও স্মরণ করিয়ে দেন তিনি।

ট্যাগ

  • অগ্নিকাণ্ড
  • গণমাধ্যম
  • তথ্য ও সম্প্রচার
  • মতপ্রকাশ
  • রিজওয়ানা হাসান
  • সংবাদ
  • সরকার
  • সহিংসতা
  • সাংবাদিক
  • সিস্টেম পরিবর্তন

এ বিভাগের আরো খবর

সব খবর

পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

২১ এপ্রিল, ২০২৬

সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

২১ এপ্রিল, ২০২৬

যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

২১ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

২১ এপ্রিল, ২০২৬

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২১ এপ্রিল, ২০২৬

নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

২১ এপ্রিল, ২০২৬

ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

  • সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

  • যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

  • ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

  • আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

  • ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

  • যে কারণে নারী আসনে মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী

  • মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • ৩ জেলার পুলিশ সুপারসহ ৫ এসপির বদলি

  • দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে: ববি হাজ্জাজ

  • এসি বাসের ভাড়া নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

  • যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর পদত্যাগ

  • সংরক্ষিত নারী আসনে মনোনয়নের শেষ সুযোগ আজ

  • এক চীন নীতিতে সমর্থন দিয়ে কী বার্তা দিলেন মির্জা ফখরুল?

  • কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

  • ১০ বাজারের ৯টিতে পতন, চাপে বাংলাদেশি পোশাক খাত

  • পুলিশের ইউনিফর্মে আসছে নতুন পরিবর্তন

  • শহরে নারীদের নীরব আর্তনাদের গল্প ‘প্রেশার কুকার’

  • জার্মানির মঞ্চে বাংলাদেশের ‘আলী’র জয়

  • সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

  • আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ তবে শীর্ষে দিল্লি

  • আজই কি নামবে বৃষ্টি? ৫ বিভাগে সতর্কবার্তা