ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. বিশেষ সংবাদ

ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম আজ শেষ

প্রকাশ:৬ এপ্রিল, ২০২৬ সময় ১০:০৩ এএম

বিস্তারিত

ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে সম্ভাব্য সামরিক হামলার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১০ দিনের স্থগিতাদেশ আজ সোমবার (৬ এপ্রিল) শেষ হচ্ছে।

আলটিমেটামের সময়সীমা পার হওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফার্স্ট পোস্টের এক প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানানো হয়েছে।

গত ২৬ মার্চ হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চাপ বাড়ানোর হুমকি দিয়েছিলেন।

তবে ওই দিনই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তেহরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, যার পরিপ্রেক্ষিতে হামলার পরিকল্পনা ৬ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হলো।

আজ সেই সময়সীমা শেষ হওয়ায় পুরো বিশ্বের নজর এখন ওয়াশিংটন ও তেহরানের দিকে।

এদিকে, আজই ইরান থেকে মার্কিন পাইলট উদ্ধারের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। সংশ্লিষ্ট মহলের ধারণা, এই সংবাদ সম্মেলন থেকেই তিনি ইরানের জ্বালানি স্থাপনায় হামলার বিষয়ে নতুন কোনো ঘোষণা বা চূড়ান্ত বার্তা দিতে পারেন।

এর আগে ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘একপেশে ও অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।

প্রতিরক্ষা বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, যদি ইরানের প্রধান বিদ্যুৎকেন্দ্র বা জ্বালানি স্থাপনাগুলোতে সামরিক আঘাত করা হয়, তবে দেশটিতে বড় ধরনের মানবিক বিপর্যয় নেমে আসতে পারে। লাখ লাখ মানুষ চরম বিদ্যুৎ সংকটের (ব্ল্যাকআউট) মুখে পড়ার পাশাপাশি দেশটির জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

যা ওই অঞ্চলে নতুন করে মানবিক সংকট তৈরি করবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করলে এই সংঘাতের সূত্রপাত হয়।

পাল্টা জবাবে ইরানও ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ চালায়। এক মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে বিশ্ব অর্থনীতিতে চরম মন্দা ও মূল্যস্ফীতির শঙ্কা দেখা দিয়েছে।

সূত্র : ফার্স্ট পোস্ট

ট্যাগ

  • আলটিমেটাম
  • ইরান
  • ট্রাম্প

এ বিভাগের আরো খবর

সব খবর

পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

২১ এপ্রিল, ২০২৬

সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

২১ এপ্রিল, ২০২৬

যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

২১ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

২১ এপ্রিল, ২০২৬

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২১ এপ্রিল, ২০২৬

নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

২১ এপ্রিল, ২০২৬

ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

  • সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

  • যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

  • ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

  • আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

  • ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

  • যে কারণে নারী আসনে মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী

  • মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • ৩ জেলার পুলিশ সুপারসহ ৫ এসপির বদলি

  • দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে: ববি হাজ্জাজ

  • এসি বাসের ভাড়া নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

  • যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর পদত্যাগ

  • সংরক্ষিত নারী আসনে মনোনয়নের শেষ সুযোগ আজ

  • এক চীন নীতিতে সমর্থন দিয়ে কী বার্তা দিলেন মির্জা ফখরুল?

  • কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

  • ১০ বাজারের ৯টিতে পতন, চাপে বাংলাদেশি পোশাক খাত

  • পুলিশের ইউনিফর্মে আসছে নতুন পরিবর্তন

  • শহরে নারীদের নীরব আর্তনাদের গল্প ‘প্রেশার কুকার’

  • জার্মানির মঞ্চে বাংলাদেশের ‘আলী’র জয়

  • সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

  • আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ তবে শীর্ষে দিল্লি

  • আজই কি নামবে বৃষ্টি? ৫ বিভাগে সতর্কবার্তা