জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের রায়কে অস্বীকার করাই ফ্যাসিবাদের সূচনা।
শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আয়োজিত দলের দায়িত্বশীল সমাবেশে তিনি এমন মন্ত্রব্য করেন।
বিএনপি জনগণকে দেওয়া কথা লঙ্ঘন করেছে উল্লেখ করে জামায়াত আমির বলেছেন, তারা বলছে সংবিধানে গণভোট নেই। আমার প্রশ্ন বাংলাদেশে প্রথম কে গণভোট আয়োজন করেছিল? তখন কি সংবিধানে এটা ছিল? প্রকৃত বিষয় হলো গণভোট হচ্ছে সংবিধানের চেয়েও সুপ্রিম অবস্থানে।
তিনি আহ্বান করেন, নির্বাচনের আগের দিন পর্যন্ত গণভোটের পক্ষে ছিলেন। যখন দেখলেন, দুই-তৃতীয়াংশ ভোটে জিতছেন তখন ঘুরে গেলেন। গণতন্ত্রে বিশ্বাস করলে আসুন, সবাই গণভোটে এক হই।
সংসদের বিরোধীদলীয় নেতা দাবি করেন, আপনারা (বিএনপি জোট) ভেতরে ভেতরে গণভোট বিষয়ে ‘না’ ছিলেন, কিন্তু প্রকাশ্যে ‘হ্যাঁ’ বলেছেন।
সংসদে আমরা তাদের কাছে একটা জান্নাতের টিকিট চাইব। দেখব, ওটা দেখতে কেমন হয়। এখন মিডিয়াতে ভাসছে, কারা জান্নাতের টিকিট বিক্রি করছে, প্রশ্ন রাখেন তিনি।
গণভোটের ফল কার্যকরে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে জামায়াত নেতা আরও বলেছেন, জনগণের রায়কে অস্বীকার করাই ফ্যাসিবাদের সূচনা। জুলাইয়ে যেমন নেমেছি তেমন আবার নামবো। জনগণের দাবি আদায় করে ছাড়ব।









