দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরাইলের হাইফা ও ক্রায়োট এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে ৩০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে, এমনটাই জানিয়েছে ইসরাইলের চ্যানেল ১২।
বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রকাশিত খবরে বলা হয়েছে, বিভিন্ন স্থানে রকেটের ধ্বংসাবশেষ পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হাইফা, নাহারিয়া ও উত্তর ইসরাইলের অন্যান্য এলাকায় সতর্কতামূলকভাবে সাইরেন বাজানো হয়েছে। একই সময়ে রকেট প্রতিরোধের প্রচেষ্টায় হাইফার আকাশে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, রকেট হামলার কারণে কোনো প্রাণহানি ঘটেনি। তবে আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে সামান্য আহত হওয়া মানুষদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি









