চর দখলকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ায় দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। নিহতরা হলেন সামছু উদ্দিন ও আলা উদ্দিন। বাকি তিনজনের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, হাতিয়া উপজেলায় চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ সংঘর্ষের ঘটনা ঘটে জাগলার চর এলাকায়।









