উপদেষ্টা পরিষদের দায়িত্ব তালিকায় পরিবর্তন এসেছে দুই উপদেষ্টার পদত্যাগের পর। নতুন গেজেট প্রকাশের মাধ্যমে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে বণ্টন করেছে সরকার।
সদ্য পদত্যাগী উপদেষ্টা মাহফুজ আলমের অধীনে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসানকে। উপদেষ্টা আসিফ মাহমুদের দায়িত্বে থাকা মন্ত্রণালয় গুলোর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আসিফ নজরুল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা আদিলুর রহমানের ওপর।
বৃহিস্পতিবার গেজেট প্রকাশের মাধ্যমে উপদেষ্টাদের মধ্যে নতুন দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।









