ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. বিশেষ সংবাদ

১৬ বছরের স্বৈরাচার পেরিয়ে প্রকৃত ভোটের পথে দেশ: রিজওয়ানা

প্রকাশ:৩ জানুয়ারি, ২০২৬ সময় ৭:২৫ পিএম

বিস্তারিত

দীর্ঘ সময় পর দেশে একটি প্রকৃত ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এবারের নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ বা পক্ষপাতিত্ব থাকবে না।

শনিবার সকালে সিলেট প্রেস ক্লাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসানের পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বৈরাচারী শাসনব্যবস্থায় প্রশাসন, প্রতিষ্ঠান এমনকি মানুষের মনস্তত্ত্বেও একটি নির্দিষ্ট নিয়ন্ত্রণ কাজ করে। সেই বাস্তবতা থেকে বেরিয়ে এসে আমরা একটি গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে নির্বাচন আয়োজন করছি।

তিনি জানান, এই প্রক্রিয়ায় পরাজিত শক্তি নানা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করতে পারে। বিভিন্নভাবে ভয় ও আতঙ্ক ছড়ানোর চেষ্টাও হচ্ছে। তবে গণ-অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে মোকাবিলা করা সম্ভব হয়েছে, তাই বাকি চ্যালেঞ্জগুলোও সফলভাবে অতিক্রম করা যাবে বলে সরকার আশাবাদী।

নির্বাচনকালীন পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ভোটের সময় কিছু রাজনৈতিক উত্তেজনা স্বাভাবিক। তবে সরকার শুরু থেকেই প্রস্তুতি নিচ্ছে, যাতে যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করা যায়। জনগণের ব্যাপক অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজনই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, শুধু ভোট গ্রহণ নয় গণভোটের পরিবেশ তৈরি এবং সঠিক প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্যসচিব মাহবুবা ফারজানা, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর এবং সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর ব্যুরো চিফ খালেদ আহমদ।

তথ্যসচিব মাহবুবা ফারজানা বলেন, মানুষ যেন ভয়মুক্তভাবে সচেতন সিদ্ধান্ত নিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেই সরকার কাজ করছে। নির্বাচন যেন সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হয়, সে বিষয়ে সরকার ও গণমাধ্যম একসঙ্গে দায়িত্ব পালন করতে পারে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। এতে তথ্য মন্ত্রণালয় ও পিআইবির কর্মকর্তা এবং সিলেট প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সিলেটের ৫০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ সমন্বয়ের দায়িত্বে রয়েছেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক মো. শাহ আলম। প্রথম দিনের প্রশিক্ষক ছিলেন ফ্রিল্যান্স সাংবাদিক জিয়াউর রহমান এবং দ্বিতীয় দিনে প্রশিক্ষণ দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ।

ট্যাগ

  • গণঅভ্যুত্থান
  • গণমাধ্যম
  • নির্বাচন
  • পিআইবি
  • ভোটাধিকার
  • রাজনীতি
  • রিজওয়ানাহাসান
  • সাংবাদিকতা
  • সিলেট
  • সুষ্ঠুভোট

এ বিভাগের আরো খবর

সব খবর

পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

২১ এপ্রিল, ২০২৬

সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

২১ এপ্রিল, ২০২৬

যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

২১ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

২১ এপ্রিল, ২০২৬

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২১ এপ্রিল, ২০২৬

নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

২১ এপ্রিল, ২০২৬

ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

  • সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

  • যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

  • ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

  • আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

  • ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

  • যে কারণে নারী আসনে মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী

  • মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • ৩ জেলার পুলিশ সুপারসহ ৫ এসপির বদলি

  • দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে: ববি হাজ্জাজ

  • এসি বাসের ভাড়া নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

  • যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর পদত্যাগ

  • সংরক্ষিত নারী আসনে মনোনয়নের শেষ সুযোগ আজ

  • এক চীন নীতিতে সমর্থন দিয়ে কী বার্তা দিলেন মির্জা ফখরুল?

  • কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

  • ১০ বাজারের ৯টিতে পতন, চাপে বাংলাদেশি পোশাক খাত

  • পুলিশের ইউনিফর্মে আসছে নতুন পরিবর্তন

  • শহরে নারীদের নীরব আর্তনাদের গল্প ‘প্রেশার কুকার’

  • জার্মানির মঞ্চে বাংলাদেশের ‘আলী’র জয়

  • সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

  • আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ তবে শীর্ষে দিল্লি

  • আজই কি নামবে বৃষ্টি? ৫ বিভাগে সতর্কবার্তা