ইরান ইসরায়েল সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে ক্রমেই বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বার্তায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে প্রতিবেশী আরব দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তাটি পাঠ করছেন ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক।
বার্তায় মোজতবা খামেনি বলেছেন, আমি সকলকে আশ্বস্ত করছি যে আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নিতে পিছপা হব না। আমাদের প্রতিশোধের শুধুমাত্র ইসলামী বিপ্লবের মহান নেতার (আয়াতুল্লাহ আল খামেনি) শাহাদাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং শত্রুদের হাতে শহীদ হওয়া জাতির প্রতিটি সদস্যের জন্য প্রতিশোধের আলাদা আলাদা ফাইল খোলা হবে।
চলমান যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করে এই সর্বোচ্চ নেতা বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্থদের জন্য কিছু আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হবে। একই সঙ্গে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।
মধ্যপ্রািচ্যের দেশগুলো উদ্দেশ্যে মোজতবা খামেনি বলেছেন, তেহরান তার সকল প্রতিবেশীর সাথে ঐক্য এবং উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক সম্পর্কের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তবে এই অঞ্চলে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় ইরান ওই ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে।
ইরানের শত্রুদের উপর চাপ সৃষ্টির জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে উল্লেখ করে মোজতবা খামেনি আরও জানান, স্কুলের শিশুসহ শহীদ সকল শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের এখনও হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অবলম্বন করা উচিত।
ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানকে সমর্থন জানিয়েছে উল্লেখ করে খামেনি বলেন, ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলিও ইরানকে সাহায্য করতে চায়, ইয়েমেনের প্রতিরোধও কাজ করবে।
ইরানের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে সর্বোচ্চ নেতা বলেন, ‘আমি সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই যারা এমন এক সময়ে দুর্দান্ত কাজ করছেন যখন আমাদের দেশ চাপ এবং আক্রমণের মুখে রয়েছে।









