ধ্বং’স করা মার্কিন বিমান নিয়ে নতুন তথ্য দিল ইরান
প্রকাশ:

বিস্তারিত
ইরানের দক্ষিণাঞ্চলের ইসফাহান এলাকায় বিধ্বস্ত একটি মার্কিন সামরিক বিমানের দৃশ্য নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। দেশটির আইন-প্রয়োগকারী বাহিনী ফরাজা এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ভূপাতিত সি-১৩০ বিমানের ধ্বংসাবশেষ ও পাইলটের কিছু নথিপত্র দেখানো হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, দক্ষিণ ইসফাহান অঞ্চলে একটি মার্কিন সহায়ক সি-১৩০ বিমান ধ্বংস হওয়ার ঘটনার পর এই ভিডিওটি সামনে আনা হয়। এতে দেখা যায়, ঘটনাস্থলে ছড়িয়ে থাকা বিমানের বিভিন্ন অংশ, সরঞ্জাম এবং পাইলটের রেখে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ নথি।
ফরাজা জানিয়েছে, গত ৫ এপ্রিল তাদের বিশেষ ইউনিটের সদস্যদের গুলিতে যুক্তরাষ্ট্রের একটি সহায়ক বিমান ভূপাতিত করা হয়। তাদের দাবি, এটি ছিল ‘শত্রু বাহিনীর’ একটি অংশ, যা ওই এলাকায় সক্রিয় ছিল।
স্থানীয় সূত্রগুলোর তথ্যও একই ধরনের ইঙ্গিত দেয়। তাদের মতে, ইসফাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে বিমানটিকে গুলি করে নামানো হয়েছে।
প্রকাশিত ভিডিওতে আরও দেখা গেছে, পাইলটের ব্যবহৃত কিছু নথি ও সরঞ্জাম, যা ঘটনাটিকে ঘিরে নতুন তথ্য সামনে আনছে। প্রাথমিকভাবে জানানো হয়েছে, ওই পাইলট একজন নারী ছিলেন।
এই ভিডিও প্রকাশের মাধ্যমে ইরানি কর্তৃপক্ষ একদিকে যেমন ঘটনার বিস্তারিত তুলে ধরতে চেয়েছে, অন্যদিকে তাদের বিশেষ বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতির বার্তাও তুলে ধরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।








